ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বন্ধ হওয়া চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর চেষ্টা চলছে : শিল্প উপদেষ্টা

অন্তর্র্বতী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা চেষ্টা করে যাচ্ছি বন্ধ চিনিকল গুলো চালু করার। এরই মধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক কোর্সের মধ্যে আখ চাষী প্রতিনিধিরাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলো একের পর এক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। সবইত বন্ধ হয়ে গিয়েছিল। আমরা চেষ্টা করছি বন্ধ চিনিকলগুলো একটার পর একটা চালু করার।


এর মধ্যে কৃষকদের প্রনোদনা দেওয়ার ব্যাপার আছে। আমরা এর আগে ১২০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম।এখন আরোও ১ শ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আপনারা জানেন টাস্কফোর্স করা হয়েছে। এর মধ্যে আখ চাষীর প্রতিনিধিরাও আছে। যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলো একটা পর একটা করতে। সেতাবগঞ্জ চিনিকল একটি সম্ভবনাময় জায়গা। এই চিনিকলটি অঅগে বন্ধ করা হয়েছিল। আমরা আবার খোলার জন্য চিন্তা করেছি।


তিনি আজ ১৬ নভেম্বর শনিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনকালে একথা বলেন।


এ সময় তিনি আরো বলেন, সেতাবগঞ্জ চিনি উৎপাদনের জন্য একটি সম্ভাবনাময় জায়গা। এই মিলটি বন্ধ ছিল যা আমরা চালু চিন্তা করছি। ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে চিনিকলের যে সমস্ত জমি দখল হয়ে গেছে তা উদ্ধার করার জন্য।


এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড.লিপিকা ভদ্র, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, সেতাবগঞ্জ চিনিকিলের ব্যাবস্থাপনা পরিচালক আবুল বাশার প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑